বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ইস্টার্ন রিফাইনারিতে ১৪ কোটি টাকার তেল গায়েবের অভিযোগ, দুদকের অভিযান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ক্রুড অয়েল খালাসে প্রায় পৌনে ১৪ কোটি টাকার তেল গায়েবের অভিযোগে ইস্টার্ন রিফাইনারি পিএলসি ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনে (সিএসসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রবিবার প্রথমে নগরীর সল্টগোলা রোডে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের চট্টগ্রাম অফিস এবং পরে নগরীর পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারি চট্টগ্রাম অফিসে এনফোর্সমেন্ট টিম উপস্থিত হয়।

এসময় অফিস দুটি থেকে সংশ্লিষ্ট নানা রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের কাছ থেকে অভিযোগ বিষয়ে বক্তব্যও নেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান।

তিনি দৈনিক আজাদীকে জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা ‘নরডিক স্কিয়ার’ ও ‘নরডিক ফ্রিডম’ নামক দুটি জাহাজ থেকে ক্রুড অয়েল খালাসের সময় স্বাভাবিক ওশান লস বাদ দিয়ে নেট শর্ট লেন্ডিংয়ের বিষয়ে দায়িত্বশীল কর্তৃপক্ষের বক্তব্য গ্রহণ করা হলে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

পতেঙ্গা ডলফিন জেটি থেকে ইস্টার্ন রিফাইনারির শোর ট্যাঙ্ক এ তেল নেওয়ার সময় শর্ট লেন্ডিং (তেল কমে যাওয়া) এর ঘটনায় তেলের কোয়ান্টিফিকেশন, যৌথ সার্ভে প্রতিবেদনসহ প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্রের আলোকে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে কমিশন বরাবর দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...