সোমবার, ১৫ জুন ২০২৬

সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী'র ১২০তম উরস্ শরীফ উপলক্ষে বিশেষ মোনাজাতে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মাঃ)

সমাজে ধর্মসাম্য ধনসাম্য বিচারসাম্যই হলো মাইজভাণ্ডারী দর্শনের মূলমন্ত্র

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

মানব মুক্তির জন্য হুজুর গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) বিশ্ববাসীর জন্য ধর্মসাম্য, ধনসাম্য, বিচারসাম্যের আধ্যাত্মিক দর্শন উন্মোচিত করে গেছেন বলে মন্তব্য করেছেন মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের সম্মানিত সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। আজ শনিবার বাদ ফজর চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর ১২০তম উরস্ শরীফ উপলক্ষে বিশেষ মোনাজাতে তিনি উপরোক্ত কথা বলেন।

মাইজভাণ্ডার দরবার শরীফে ১০ই মাঘ প্রধান এই উরসকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও লাখ লাখ আশেক ভক্ত জাতি ধর্ম বর্ণ শ্রেণী পেশার মানুষ ভেদাভেদ ভুলে সমবেত হয়েছেন। আজ বা’দ ফজর শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-রওজা শরিফ গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে উরস শরিফের উক্ত আনুষ্ঠানিকতা শুরু হয়। উরস শরীফ উপলক্ষে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে ১০ দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচির মূল লক্ষ্য ছিল আধ্যাত্মিক চর্চার পাশাপাশি মানবসেবা ও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। আজ বা’দ ফজর হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী’র রওজা শরীফ জিয়ারতকালে মানবতার মুক্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি(ম.)।

এসময় তিনি বলেন, “হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.) আমাদের মাঝে ইসলামের যে আধ্যাত্মিক দর্শন দিয়ে গেছেন এতে আছে উসূলে সাবা, ধর্মসাম্য, ধনসাম্য এবং বিচারসাম্য। ইসলাম যে আত্মসমর্পণের কথা বলেছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজে যে শান্তি কায়েম করতে চেয়েছে সেই নির্দেশনা আছে হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী প্রবর্তিত যুগপোযোগী মাইজভাণ্ডারী দর্শনে৷” পবিত্র উরস্ শরীফ উপলক্ষে দরবারে সমবেত হওয়া লাখো ভক্ত আশেকদের হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.)’র শিক্ষাকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার আহবান জানিয়ে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী আরও বলেন, “আল্লাহ ও রাসূল (সা.) এর সন্তুষ্টি অর্জনের আশায় গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.) পবিত্র উরস শরীফ ঘিরে দূরদূরান্ত থেকে নেয়ামত, বরকত হাসিলের আশায় দরবারে লাখো ভক্ত আশেক এসেছেন।” এছাড়া পবিত্র উরস্ ঘিরে গাউসিয়া হক মঞ্জিল, হক কমিটি সমুহ এবং আশেক ভক্তগণ যেসব আধ্যাত্মিক কর্মসূচি বাস্তবায়ন করেছেন, তাদের খেদমতকে তওবা কবুলের এবং গুনাহ মাফের উছিলা হিসেবে গ্রহণের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন তিনি। মোনাজাতে বাংলাদেশে শান্তি এবং মানবজাতির কল্যাণ কামনা করেন তিনি।

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...