শনিবার, ২৭ জুন ২০২৬

টাঙ্গাইলে জাতীয় পার্টির বর্ধিত সভায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

- Advertisement -
Single page 1st Paragraph

টাঙ্গাইলে জাতীয় পার্টির বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। এতে অন্তত দলের কেন্দ্রীয় নেতাসহ ১২ জন আহত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সাবেক এমপি, প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল কাশেমকে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তার পাঁজরের ডানপাশে ছুরিকাঘাত করা হয়।

নেতাকর্মীরা জানান, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক ও শহর জাতীয় পার্টির আহবায়ক আহসান খান আছু গ্রুপের অনুসারীরা বর্ধিত সভাস্থল টাঙ্গাইল প্রেস ক্লাবের হলরুমে প্রবেশ এবং স্থান দখলে নেয়। বর্ধিত সভাকে কেন্দ্র করে শুরু থেকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

জাতীয় পার্টির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতা এবং জেলার নেতাকর্মীরা সভাস্থলে যাওয়ার সময় মোজাম্মেল হকের কর্মীরা তাদের ওপর হামলা করে। পরে হামলার শিকার হয়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনাম জয়নাল আবেদীন চলে যান। হামলার ঘটনায় অন্তত ১২ জন আহত হয়।

ছুরিকাঘাত করা হয় সাবেক এমপি আবুল কাশেমকে। তিনি বর্তমানে একটি শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক মোজাম্মেল হক বলেন, কাশেম সাহেব ও আমি মঞ্চেই ছিলাম। তার অভিযোগটা সত্য নয়।

বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য, অতিরিক্ত মহাসচিব এমপি লিয়াকত হোসেন খোকাসহ অন্যরা।

টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, বিষয়টি জেনেছি।

জেবি

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...