শনিবার, ২৭ জুন ২০২৬

সন্দ্বীপে একাধিক মামলার আসামি ইউপি সদস্যসহ গ্রেফতার ২

- Advertisement -
Single page 1st Paragraph

মাদক ব্যবসাসহ নানা ধরনের অভিযোগে সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুন) দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের যুগি বাড়ির মো. মোসাদ্দেক মিস্ত্রির ছেলে মার্শাল। তিনি সারিকাইত ইউনিয়ন পরিষদের সদস্য। একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মন্নান হাজি বাড়ির প্রবাসী সিরাজের ছেলে মেহেদী ।

জানা যায়, গত রোববার সন্ধ্যায় উপজেলার শিবের হাট বটতলী এলাকার মার্শাল, মেহেদী, সাগর, সালাউদ্দিনসহ ১০-১২ জন মিলে শামীম নামে এক যুবলীগ কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে মারাত্মক ভাবে আহত করেন। এ ঘটনায় আহত শামীম সন্দ্বীপ থানায় মামলা করেন। মার্শাল ও মেহেদীর বিরুদ্ধে সন্দ্বীপ থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ইলিশের ঘাট ও খাল দখল, জেলেদের থেকে চাঁদা আদায়, মাদক ব্যবসাসহ নানা ধরনের অভিযোগ রয়েছে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বলেন, মার্শাল ও মেহেদী নামে দুই আসামিকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে বুধবার (৮ জুন) আদালতে পাঠানো হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

সর্বশেষ

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...