বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আইনের শাসন ফিরাতে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে : জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভায় আবু সুফিয়ান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম–৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, আইনের শাসন ফিরিয়ে আনতে ও সুশাসন নিশ্চিত করতে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে সাধারণ মানুষের সর্বশেষ ভরসাস্থল হচ্ছে বিচার বিভাগ। তাই আদালতের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারেনি। বিরোধী দল–মত দমনে বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। ফ্যাসিবাদি সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত কোথাও ন্যায়বিচার পাওয়া যায়নি।

গত মঙ্গলবার দুপুরে কোর্ট বিল্ডিং আইনজীবী অডিটোরিয়ামে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবু সুফিয়ান বলেন, আমরা এমন একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে। তাই সুষ্ঠু ও ন্যায় বিচারপ্রাপ্তিতে আইনজীবীদের সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। পরবর্তীত বাংলাদেশে মানুষের প্রত্যাশিত শান্তির বাংলাদেশ গঠনে আইনজীবীগণ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক হাসান আলী চৌধুরী। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সাজ্জাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বার কাউন্সিলের সাবেক সদস্য দেলোয়ার হোসেন চৌধুরী, সিনিয়র আইনজীবী মকবুল কাদের চৌধুরী, বারের সাবেক সভাপতি এনামুল হক, জেলা জিপি কাসেম চৌধুরী, মহানগর পিপি মফিজুল হক ভুইয়া, এস ইউ নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম চৌধুরী, আবদুস সাত্তার সরোয়ার, মোহাম্মদ মঈনুদ্দীন, রওশন আরা, কানিজ কাউসার, বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের পুত্র ব্যারিস্টার তানজির ইসলাম ও কন্যা এড. সারবিয়া শাওলিন প্রমুখ।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...