শনিবার, ২০ জুন ২০২৬

সাতকানিয়ায় দেশীয় অস্ত্রসহ পিচ্চি জাহিদ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সাতকানিয়ায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ও স্থানীয় অস্ত্র ব্যাপারী জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদকে (৩৫) গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড় টার সময় উপজেলার পুরানগড় ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৪ পিস ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্র (কিরিচ, দা, ছুরি) উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গ্রেপ্তার পিচ্চি জাহিদ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসা ও মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেজর মো. ফারহান ফুয়াদের নেতৃত্বে একটি বিশেষ অভিযানে পিচ্চি জাহিদের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

অভিযানকালে বাজালিয়া আর্মি ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন সাব্বির আহাম্মেদ সানি, ওয়ারেন্ট অফিসার মো. ফজলুল হকসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্যাপ্টেন সাব্বির আহাম্মেদ সানি বলেন, গ্রেপ্তার পিচ্চি জাহিদকে উদ্ধারকৃত ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ অস্ত্র এবং মাদক নির্মূলে সেনাবাহিনীর এ ধরনের অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুরুল হক বলেন, জাহেদের বিরুদ্ধে থানায় একটি অস্ত্র ও দু’টি মাদক মামলা রয়েছে। তাকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সব প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা...

সর্বশেষ

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...