বুধবার, ২১ অক্টোবর ২০২৬

চলছে এশিয়ান কাপের বাছাই পর্ব

বাহরাইন হারাল বাংলাদেশকে

- Advertisement -
Single page 1st Paragraph

লড়াইয়ের পারল না লাল সবুজের দল। এশিয়ান কাপের বাছাই পর্বে বাহরাইনের কাছে হেরে গেছে তারা। বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে প্রথমর্ধে দুই গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ শেষ পর্যন্ত ২-০ গোলেই হেরেছে।

ম্যাচের ৩৪ মিনিটে বাহরাইন প্রথমে এগিয়ে যায়। আলী আব্দুল হারাম কর্নার থেকে চমৎকার হেডে লক্ষ্যভেদ করেন। ম্যাচের ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাহরাইন। কামিল আল-আসওয়াদ দলটির পক্ষে দ্বিতীয় গোল করেন।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। অনেক লড়াইও করেছিলেন জামাল ভূঁইয়ারা। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি। তাই হেরেই মাঠ ছাড়তে হয় লাল-সবুজের দলকে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাহরাইন অনেকটাই এগিয়ে আছে। তাদের অবস্থান ৮৯তম। আর বাংলাদেশ আছে ১৮৮তম স্থানে। ১৯৭৯ সালে ২-০ গোলে হেরেছিল, এদিনও একই ব্যবধানে হারে বাংলাদেশ।

জেবি

এই বিভাগের সব খবর

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সব...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন...

সর্বশেষ

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও...

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...