বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বাকলিয়ায় দেড় কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরীতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে পুলিশ। সিএমপি বাকলিয়া থানার পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে রবিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টা পর্যন্ত বাকলিয়া থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর রোডের জি-ব্লকস্থ বিসমিল্লাহ স্টোরের সামনে চার রাস্তার মোড় থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি মোবাইল ক্রেন টয়োটা গাড়ীসহ একজন আসামিকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, একই রাতে নতুন ব্রিজ সংলগ্ন কে আর এস কনভেনশনের সামনে পাকা রাস্তার উপর পরিচালিত আরেক অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় একটি যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসসহ আরও একজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মোট ৫৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিএমপি কর্তৃপক্ষ।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...