শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

আধারমানিক সীমান্তে বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজা আটক

 শ্যামল রুদ্র, রামগড়
- Advertisement -
Single page 1st Paragraph

আধারমানিক সীমান্ত এলাকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অভিযানে ৩০ কেজি গাঁজা আটক করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, গত শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে ব্যাটালিয়ন অধিনায়কের দিকনির্দেশনায় আধারমানিক বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২২০৮/৪ আরবি হতে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একেখান চা বাগান এলাকায় ফাঁদ পাতে। রাত আনুমানিক ৯টার দিকে ভারত থেকে দুইজন চোরাকারবারীকে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়।

এ সময় টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা দুটি বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ফেলে যাওয়া দুইটি বস্তার ভেতর থেকে ছয়টি প্যাকেটে মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিজিবি জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদক পাচার দমন এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এ বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সীমান্তবর্তী এলাকাবাসীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের সব খবর

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় শুরু হওয়া এ...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পড়াশোনার সময় স্কুলের বড় ও ছোট মাঠে খেলাধুলা এবং নিয়মিত অ্যাসেম্বলিতে...

সর্বশেষ

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী...

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের...

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...