বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

খালেদা জিয়ার দেশপ্রেম অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে : আমীর খসরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়ে গেছেন–যদি মানুষের জন্য ত্যাগ স্বীকার করা যায়, যদি আপোষহীন থাকা যায় এবং যদি সত্যিকারের দেশপ্রেম থাকে, তবে জনগণ শেষ পর্যন্ত সেই নেতৃত্বকেই বেছে নেয়।

সদরঘাট শ্রমিকদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমীর খসরু বলেন, বেগম খালেদা জিয়ার সমগ্র রাজনৈতিক জীবন ছিল জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষার এক নিরলস সংগ্রামের ইতিহাস। তিনি আপোষহীন নেতৃত্ব দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন এবং দেশপ্রেমের যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা আজও দেশের রাজনীতিতে অনন্য হয়ে আছে। তিনি বলেন, কারাবরণ, নির্যাতন ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েও বেগম খালেদা জিয়া কখনো জনগণের স্বার্থে দেশের স্বার্থে আপোষ করেননি। মানুষের জন্য আত্মত্যাগের রাজনীতিই যে টেকসই ও গ্রহণযোগ্য–তিনি তা প্রমাণ করে গেছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, মশিউল আলম স্বপন, বিএনপি নেতা মো. আলী, কাউসার হোসেন বাবু, এম এ মুসা বাবলু, খোরশেদ আলম খোরশেদ, আজিজুল ইসলাম বাদল, ইলিয়াস মিয়া, মুস্তাফিজুর রহমান মোস্তাক, তসলিমুর রহমান, মো. শাহজাহান, শ্রমিকদল নেতা মিয়াজী, মোহাম্মদ সেলিম সম্রাট নুরনবী, আক্তার, সিরাজউদ্দৌলা প্রমুখ।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...