বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

হালিশহরে কলেজছাত্র ওয়াহিদুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছর খুন হন কলেজছাত্র ওয়াহিদুল হক সাব্বির। এ ঘটনায় এজাহারনামীয় আসামি ইরফাত আলী প্রকাশ রাফসানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

আজ রোববার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

তিনি এক বার্তায় জানান, চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার কিশোর গ্যাং ‘পাইথন’ গ্রুপ কর্তৃক চাঞ্চল্যকর সাব্বির হত্যা মামলার এজাহারনামীয় আসামি ইরফাত আলী প্রকাশ রাফসানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

আরও বলা হয়েছে, গ্রেপ্তার আসামি সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণে মহানগরীর হালিশহর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে গত বছরের ১৬ মে হালিশহরের নয়াবাজার এলাকায় ওয়াহিদুলের ওপর হামলার ঘটনাটি ঘটে। প্রথমে লোহার রড দিয়ে বেধড়ক পেটানো হয়, এরপর পেটে ছুরিকাঘাত করা হয়। টানা ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি।

ওয়াহিদুল নগরের মুরাদপুর এলাকার শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন। হত্যার ঘটনায় ওয়াহিদুলের বাবা মোহাম্মদ এসহাক বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেন।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...