রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

 শ্যামল রুদ্র, রামগড় (খাগড়াছড়ি)
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড়ে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে পিছিয়ে পড়া মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টায় রামগড় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মেধাবী গরীব শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া। অনুষ্ঠানে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের রামগড় শাখার প্রতিনিধি মো. রায়হানের স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মেধাবী অথচ আর্থিকভাবে অস্বচ্ছল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহায়তা প্রদান করে আসছে। পাশাপাশি স্কুল-কলেজে ভর্তি পরীক্ষার ফরম পূরণে আর্থিক সহযোগিতাও দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, ফাউন্ডেশনটি খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলায় গরীব ও অসহায় মানুষের শিক্ষা ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি অসচ্ছল শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণের ফি প্রদান করেন। এছাড়াও শহীদ জিয়া খাল পাড় উচ্চ বিদ্যালয়ের জন্য একটি সাউন্ড সিস্টেম এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি এবং ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন। তিনি...

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০

ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম...

রাউজানে ফ্রি চক্ষু চিকিৎসা ও চোখের ছানি অপারেশন

কাজী আবদুল্লাহ আল হাসান ফাউন্ডেশন এবং লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং সেঞ্চুরিয়ানের সহযোগিতায় রাউজানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি রোগীদের অপারেশন এবং বৃক্ষরোপণ...

সর্বশেষ

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০

ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন...

রাউজানে ফ্রি চক্ষু চিকিৎসা ও চোখের ছানি অপারেশন

কাজী আবদুল্লাহ আল হাসান ফাউন্ডেশন এবং লায়ন্স ও লিও...

আর্য্য সঙ্গীত সমিতির ১২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আর্য্য সঙ্গীত সমিতির ১২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় বক্তারা...

দ্বিতীয় জয়ের লক্ষ্যে কাল শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল...

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...