রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়িতে সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ বুধবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর পরিচালক (প্রশাসন) কাজী মো. তৌহিদুল আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি শেফালিকা ত্রিপুরা বলেন, নির্বাচন একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়।

এ সময়ে সাংবাদিকদের ভূমিকা আরও দায়িত্বশীল ও সংবেদনশীল হয়। সত্য, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরাই জনগণের আস্থার সেতুবন্ধন তৈরি করেন। নির্বাচনকালীন সময় গুজব, ভুল তথ্য ও বিভ্রান্তি রোধে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। এ ধরনের প্রশিক্ষণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

প্রশিক্ষনে নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ এবং অংশগ্রহণকারী সাংবাদিকদের দিকনির্দেশনা প্রদান করা হয়।

দুইদিনব্যাপী এ প্রশিক্ষণে জেলা সদরসহ ৮টি উপজেলার অর্ধশত সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে নির্বাচনকালীন সাংবাদিকতার নৈতিকতা, আইন, দায়িত্ব, চ্যালেঞ্জ ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার কথা রয়েছে। প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মান আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

এই বিভাগের সব খবর

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০

ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম...

রাউজানে ফ্রি চক্ষু চিকিৎসা ও চোখের ছানি অপারেশন

কাজী আবদুল্লাহ আল হাসান ফাউন্ডেশন এবং লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং সেঞ্চুরিয়ানের সহযোগিতায় রাউজানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি রোগীদের অপারেশন এবং বৃক্ষরোপণ...

আর্য্য সঙ্গীত সমিতির ১২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আর্য্য সঙ্গীত সমিতির ১২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় বক্তারা বলেছেন, শাস্ত্রীয় সঙ্গীত একটি বিকাশমান সমাজের রসোত্তীর্ণ শিল্প, এটি কঠিন সাধনায় আয়ত্ত হয়। সমিতির প্রতিষ্ঠাতা...

সর্বশেষ

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০

ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন...

রাউজানে ফ্রি চক্ষু চিকিৎসা ও চোখের ছানি অপারেশন

কাজী আবদুল্লাহ আল হাসান ফাউন্ডেশন এবং লায়ন্স ও লিও...

আর্য্য সঙ্গীত সমিতির ১২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আর্য্য সঙ্গীত সমিতির ১২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় বক্তারা...

দ্বিতীয় জয়ের লক্ষ্যে কাল শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল...

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...