বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে পাঠাও চালক ওজিয়র হত্যার আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে পাঠাও চালক নিহতের ঘটনায় মো. শহীদুল ইসলাম খোকনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শহীদুল ইসলাম নোয়াখালী জেলার হাতিয়া থানার চরকিং ইউনিয়নের মৃত আবু তাহেরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম। তিনি জানান, ওজিয়র রহমান (৩৬) পেশায় একজন পাঠাও চালক। গত ১১ জানুয়ারি রাত ১২টায় ওজিয়র রহমান শহীদুল ইসলাম খোকনকে কোথাও যাবে কিনা জিজ্ঞেস করেন। এসময় শহীদুল ইসলাম তাকে বলেন, সে কোথাও যাবে না, তাকে ইয়াবা খেতে ৫’শ টাকা দিতে হবে। ওজিয়র তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এসময় ওজিয়রকে পেটে ছুরিকাঘাত করে শহীদুল। শহীদুল এ অবস্থায় দ্রুত বাইক চালিয়ে বন্দর থানাধীন নতুন পোর্ট মার্কেট জামে মসজিদের বিপরীত পাশে বন্দর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সামনে অজ্ঞান হয়ে যান। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, গতকাল মঙ্গলবার রাতে ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে পাঠাও চালক হত্যায় জড়িত শহীদুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি ছুরি ও হেলমেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ৫টি মামলা রয়েছে।

এই বিভাগের সব খবর

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে পাঁচদিন ব্যাপি বইমেলার বুধবার দ্বিতীয় দিনে লেখক পাঠকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বিকেল গড়িয়ে...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী দিনগুলোতে দেশের...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর আইসিসি টেস্ট দলীয় র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ। আজ আন্তর্জাতিক...

সর্বশেষ

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ...

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১)...

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও...