রবিবার, ১৪ জুন ২০২৬

চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ আব্দুন নূর আর নেই

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম আদালতের যুগ্ম মহানগর দায়রা জজ মুহাম্মদ আব্দুন নূর (লিটন) ইন্তেকাল করেছেন । তিনি কিডনি রোগে আক্রান্ত ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্র ও সহকর্মীদের কাছ থেকে জানা যায়, তিনি কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি পরপারে পাড়ি জমান।

মরহুম মুহাম্মদ আব্দুন নূর নর্দান ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র (১০ম ব্যাচ)। কর্মজীবনে তিনি মানিকগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে এবং সর্বশেষ যুগ্ম মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্বে ছিলেন।

আজ দুপুর ২টার পর ধামরাইয়ে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় । তাঁর মৃত্যুতে আজ চট্টগ্রামের জেলা ও মহানগরের সকল আদালত দুপুর ১২টা পর বিচারিক কার্যক্রম পরিচালনা বন্ধ করা হয়।

বিচার বিভাগ, আইনজীবী সমাজ এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...