রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দরে ৫জি নেটওয়ার্ক চালু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দেশের প্রধান সমুদ্রবন্দরের ডিজিটাল কার্যক্রম আরও গতিশীল, নিরাপদ

ও কার্যকর করার লক্ষ্যে Axentec PLC স্থাপিত সর্বাধুনিক ৫জি নেটওয়ার্কের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫জি নেটওয়ার্কের উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম বন্দরে আধুনিক ও প্রযুক্তি নির্ভর বন্দর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে ৫জি নেটওয়ার্ক নতুন মাইলফলক।

৫জি নেটওয়ার্ক চালু হওয়ায় বন্দরের স্বয়ংক্রিয় ব্যবস্থা, তথ্য আদান-প্রদান, নিরাপত্তা পর্যবেক্ষণ এবং ভবিষ্যৎ স্মার্ট পোর্ট বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আশা করছে, ৫জি নেটওয়ার্ক চালুর মাধ্যমে বন্দর ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সক্ষমতা আরও অনেক বাড়বে এবং আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, সদস্য (প্রকৌশল) কমডোর মো. মাযহারুল ইসলাম জুয়েল, পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক, সিস্টেম অ্যানালিস্ট একরাম চৌধুরী ও সচিব মোহাম্মদ আজিজুল মওলা এবং Axentec PLC এর সিইও ও ম্যানেজিং ডিরেক্টর আদিল হোসেন নোবেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...