বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

অর্থ আত্বসাৎ এর মামলায় কক্সবাজারে সাবেক পৌর চেয়ারম্যানের ৫ বছর কারাদণ্ড

বশির আল মামুন, চট্টগ্রাম
অর্থ আত্মসাতের মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছারকে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১২ জানুয়ারী) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ রায় দেন।
দুদকের পিপি অ্যাডভোকেট মো. রেজাউল করিম রনি বলেন, সাতজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাশাপাশি আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নুরুল আবছার পৌরসভার ২৯ লাখ ১ হাজার টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ১৯৯১ সালে দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। উল্লেখ্য, এর আগে বুধবার (৭ জানুয়ারি) একই আদালত নুরুল আবছারকে আরও তিনটি মামলায় তিন বছর কারাদণ্ড দেন।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...