বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে হজরত বেলায়েত উল্লাহ খান হাসানী (রহঃ)-র ১ম ওফাত বার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক কুতুবুল আকতাব, হযরত শাহ সুফি আমানত খান (রহঃ)-এর বংশধর ও শাজ্জাদানসীন হজরত শাহ সুফি শাহজাদা সৈয়দ মোঃ খাজা বেলায়েত উল্লাহ খান আল হাসানী (রহঃ)-এর ১ম ওফাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার শাহ আমানত খান (রহঃ) দরগাহ শরিফ ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়ার উদ্যোগে মাজার প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আওলাদেপাক ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের শাজ্জাদানসীন শাহজাদা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ আল-আমানতীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ওয়াহিদ জামান, প্রকাশক, কলামিস্ট সাহাব উদ্দীন হাসান বাবু, শাহজাদা আহসান উল্লাহ খান, আবু মনছুর, মশিউর রহমান জনি খাদেম, মুনিরুল ইসলাম অপু ছাড়াও বিশিষ্ট ওলামায়ে কেরাম, সাংবাদিক, ব্যবসায়ীসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আয়োজিত কর্মসূচির বিশেষ আকর্ষণ ছিল দুস্থদের জন্য ‘ফ্রি চিকিৎসা ক্যাম্প’। বিশেষজ্ঞ চিকিৎসকরা দিনভর বিনামূল্যে চিকিৎসাপত্র ও ঔষধ প্রদান করেন। বিকেলে মিলাদ মাহফিলে বক্তারা মরহুমের জীবন ও আধ্যাত্মিক দর্শনের ওপর আলোচনা করেন।
বাদে আছর আওলাদেপাক, শাজ্জাদানশীন আলহাজ্ব শাহজাদা মোঃ এনায়েত উল্লাহ খান দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন। দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ছিলেন ব্যারিস্টার তানজিরুল ইসলাম, নগর বিএনপি সদস্য আনোয়ার হোসেন লিপু, গিয়াস উদ্দিন ভূইয়া, এস.এম আজাদ, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন খান, ফখরুল ইসলাম শাহিন, ইসমাইল হোসেন নিশান, তৌফিকুর রশীদ তুরিন। আয়োজকরা জানান, মানবতার সেবা ও ইসলামের সুমহান আদর্শ প্রচারে মরহুম শাহজাদার অবদান চিরস্মরণীয় করে রাখতেই এই আয়োজন। বাদে জোহর মসজিদে মুসল্লিদের তবারক খাওয়ানো হয়। মাহফিল শেষে বিভিন্ন জেলা থেকে আগত আশেকান, জাকেরান, ভক্তদের মাঝে তবারক বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...