বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ওসমান গণি চেয়ারম্যান, শাওন পান্থ মহাসচিব

ত্রিতরঙ্গের নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সেবা ও সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গের দ্বিবার্ষিক সাধারণ সভা, কেন্দ্রীয় কমিটি নির্বাচন ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের পঞ্চম তলায় কলেজিয়েট মিলনায়তনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি আয়োজিত হয়।

সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আশরাফ শরীফের নেতৃত্বে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করেন। কমিশনের অন্য দুই সদস্য ছিলেন ড. আনোয়ারা আলম ও অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী।

নির্বাচনে সাংবাদিক ওসমান গণি মনসুর চেয়ারম্যান এবং শাওন পান্থ মহাসচিব নির্বাচিত হন। কমিটির অন্য কর্মকর্তারা হলেন, ভাইস চেয়ারম্যান এলিজাবেথ আরিফা মোবাশশিরা, অধ্যাপিকা ফাতেমা জেবুন্নেসা ও আমিনা রহমান, যুগ্ম মহাসচিব বোরহান উদ্দিন, সাংগঠনিক সচিব শহীদুল ইসলাম বিপ্লব, দপ্তর সচিব ফারহান খান, সাংস্কৃতিক সচিব মনোয়ার হোসেন, যুগ্ম–সাংস্কৃতিক সচিব শীলা চৌধুরী, প্রচার, প্রকাশনা ও আইটি সচিব অনিমেষ শর্মা, আন্তর্জাতিক বিষয়ক সচিব মুনিরা সুলতানা মিলি, জনকল্যাণ সচিব সাকিব করিম, অর্থ সচিব শাহনুর আক্তার শানু এবং নির্বাহী সদস্য সুবর্না রহমান, ইসমত আরা নীলিমা ও নাসরিন ইসলাম।

নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান ড. আনোয়ারা আলম। অভিষেক অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট বংশীবাদক, ওস্তাদ আজিজুল ইসলাম, বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কবি রাশেদ রউফ ও চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি জাহিদুল করিম কচি। অতিথিরা দেশের সুষ্ঠু ধারার সাংস্কৃতিক বিকাশে ত্রিরঙ্গের দীর্ঘ ৪২ বছরের পথচলার প্রশংসা করেন।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...