বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বাবুল আক্তারের দুই সন্তানকে শিশু আইন মেনেই জিজ্ঞাসাবাদের নির্দেশ হাইকোর্টের

- Advertisement -
Single page 1st Paragraph

অভিভাবক, মহিলা পুলিশ কর্মকর্তা এবং সমাজসেবা কর্মকর্তার সামনে শিশু আইন মেনে বাবুল আক্তারের দুই সন্তানের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৮ জুন) সকালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সাহেদ নূর উদ্দিনের বেঞ্চ এ আদেশ দেন।  এ সময় দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্দেশে আরও বলা হয়, শিশুদের জিজ্ঞাসাবাদের আগে রাখা হবে সমাজসেবা কর্মকর্তার কাছে। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ২৬ জুলাই দিন নির্ধারণ করা হয়েছে।

দীর্ঘ ছয় বছর অতিক্রান্ত হলেও মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। তদন্তের এ ধরনের দীর্ঘসূত্রিতার ফলে মামলার জটও বাড়ছে বলেও মন্তব্য করা হয়। কোনো ধরনের গড়িমসি বা টালবাহানা করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হাইকোর্ট।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন ভোরে  জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার  সময়  তৎকালীন পুলিশ সুপার বাবুল  আক্তারের স্ত্রী  মাহমুদা খানম মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে অজ্ঞাত সন্ত্রাসীরা। ওই সময়  বাবুল আক্তার ঢাকায় অবস্থান করছিলেন। চট্টগ্রামে ফিরে তিনি পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে জঙ্গিবিরোধী কার্যক্রমের তিনি জড়িত থাকায় তার স্ত্রী আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারেন এমন অভিযোগ এনে  হত্যা মামলা দায়ের করেন।  তবে সপ্তাহ দুয়েকের মাথায় তদন্তে নাটকীয় মোড় আসে। সন্দেহের তালিকায় উঠে আসে বাবুল আক্তারের নামও। পরে তাকে চাকরি থেকে অবসর নিতে হয়।পরবর্তীতে তাকে মিতু হত্যা মামলার আসামী হিসাবে গ্রেফতার করা হয়।

এই বিভাগের সব খবর

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা অর্জন করে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মন্ত্রী আজ সকালে রাজশাহী জেলার...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

সর্বশেষ

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

মাদারবাড়িতে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...