বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কক্সবাজারে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার উখিয়া উপজেলায় আজ অবৈধভাবে পাহাড়ের মাটিকাটার সময়ে মাটি চাপা পড়ে মোহাম্মদ আমিন (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার ভোর ৫টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আমিন জেলার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া চরপাড়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মীর আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উখিয়া উপজেলার জালিয়াপালং এলাকায় হেলাল উদ্দিন ও তার ছোট ভাই সরওয়ার অবৈধভাবে পাহাড় কেটে মাটির ব্যবসা করে আসছিল।

প্রতিদিনের মতো শুক্রবার ভোরেও ডাম্পার দিয়ে পাহাড় কেটে মাটি বহনের সময় শ্রমিক মোহাম্মদ আমিন হঠাৎ মাটির নিচে চাপা পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন জানান, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত হেলালের বিরুদ্ধে ৫ টি বন মামলা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...