রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

এলপিজি আমদানিতে ভ্যাট ১০ শতাংশের নিচে নামানোর প্রস্তাব জ্বালানি মন্ত্রণালয়ের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিতে মূল্য সংযোজন কর (ভ্যাট) ১০ শতাংশের নিচে নামানোর সুপারিশ করেছে। একই সঙ্গে আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট ছাড় পুনঃপ্রবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়েছে, বাজারে এলপি গ্যাসের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে উপদেষ্টা পরিষদ এক বৈঠকে আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতি পুনর্বহাল, ১০ শতাংশের নিচে ভ্যাট আরোপ এবং স্থানীয় উৎপাদন পর্যায়ে আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে একমত হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি পাঠিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, সম্প্রতি দেশে এলপিজির দাম অস্থিতিশীল হয়ে ওঠায় সরকার আমদানি ও স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট ও কর পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে এলপিজি আমদানির জন্য ব্যাংক ঋণ ও এলসি (লেটার অব ক্রেডিট) খোলার প্রক্রিয়া সহজ করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় এলপিজিকে ‘গ্রিন ফুয়েল’ হিসেবে ধরে কর কাঠামো পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এনবিআর-এর কাছে অনুরোধ জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

চিঠিতে আরও বলা হয়েছে, দেশে ব্যবহৃত মোট এলপিজির প্রায় ৯৮ শতাংশই বেসরকারি খাত আমদানি করে। শীতকালে চাহিদা বাড়লেও আন্তর্জাতিক বাজারে এবং স্থানীয়ভাবে সরবরাহ কমে যায়।

এর আগে, গত ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

চিঠিতে বলা হয়, এলপিজির আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করে ১০ শতাংশ ভ্যাট আরোপ এবং স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট, ভ্যাট ও অগ্রিম কর থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাবটি সময়োপযোগী বলে উল্লেখ করা হয়।

তবে সিদ্ধান্ত বাস্তবায়নের আগে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম কতটা কমবে তা নিয়ে বিস্তারিত বিশ্লেষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য জ্বালানি বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে সমন্বিত পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলওএবি) সদস্যরা প্রস্তাবিত ১০ শতাংশ ভ্যাটের পরিবর্তে আমদানি পর্যায়ে শূন্য শতাংশ ভ্যাট দাবি করেছেন।

পরে উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্তটি এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে উপস্থাপন করা হয়।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...