শুক্রবার, ২৬ জুন ২০২৬

তুরস্ক সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

- Advertisement -
Single page 1st Paragraph

তুরস্ক সফরে গেছেন  রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ । মঙ্গলবার (৭ জুন) তিনি ইউক্রেনের শস্য রপ্তানী নিয়ে আলোচনার লক্ষ্যে আঙ্কারায় যান। মস্কোর হামলা শুরুর পর ইউক্রেন থেকে শস্য রফতানি বন্ধ রয়েছে। সের্গেই ল্যাভরভ গত ১০ মার্চ তুরস্ক ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে তিনি আঙ্কারা সফর করেছিলেন। এরপর এটি তার দ্বিতীয় তুরস্ক সফর। ল্যাভরভের সঙ্গে সেনা প্রতিনিধিদলও রয়েছে।  ল্যাভরভ মূলত তুরস্কে যাচ্ছেন ইউক্রেনের শস্যবাহী জাহাজগুলোকে ছাড়িয়ে আনার বিষয়ে আলোচনা করতে। সেই সঙ্গে একটি নিরাপত্তা করিডোর তৈরি করতে। ইউক্রেনের বন্দরে আটকে থাকা তুরস্কের এসব জাহাজে মূলত গম এবং অন্যান্য খাদ্যশস্য রয়েছে।

ইউক্রেনে রাশিয়ার হামলা এবং মস্কোর ওপর পশ্চিমা দেশ গুলির নিষেধাজ্ঞার কারণে এ দুটি দেশ থেকে এসব খাদ্য সরবরাহ বন্ধ রয়েছে।এ কারনে বিশ্বব্যাপী খাদ্য সংকট তৈরির আশংকা দেখা দিয়েছে। কারণ রাশিয়া ও ইউক্রেন বিশ্বের প্রায় ৩০ শতাংশ গম সরবরাহ করে।

ইউক্রেনের বিভিন্ন বন্দরে বেশকিছু শস্যবাহী জাহাজ আটকে আছে। রুশ সৈন্যরা এসব জাহাজ ঘিরে রেখেছে। এ কারণে গম, সূর্যমুখী তেলসহ অন্যান্য খাদ্যদ্রব্য এব সার রফতানি বন্ধ রয়েছে।

গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগানকে ফোন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন তখন জানান, ইউক্রেন যুদ্ধের কারণে আটকে থাকা কনেটইনারবাহী জাহাজ গুলিকে মুক্ত করতে তুরস্কের সাথে মস্কো কাজ করতে প্রস্তুত।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...