শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ফটিকছড়িতে জাপানি মুলার আগাম বেচা বিক্রি

মোহাম্মদ রফিকুল ইসলাম, ফটিকছড়ি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়িতে ভণ্ডারী মুলা নামে খ্যাত জাপানি মুলা হাট বাজারে আগাম বেচা বিক্রি শরু হয়েছে। মাঘের মেলার জন্য অপেক্ষা না করে বেশি লাভের আশায় কৃষকরা আগাম বেচা বিক্রি শুরু করেছেন বলে জানা যায়। হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর (ক.) ১০ মাঘ বার্ষিক ওরশ শরীফকে কেন্দ্র করে ফটিকছড়ির মাইজভান্ডার এলাকাজুড়ে বসে সাপ্তাহব্যাপী গ্রামীণ বা লোকজ পণ্যের মেলা। যা মাঘের মেলা হিসেবে পরিচিত। আর এ মেলার অন্যতম আর্কষণ হল মূলা। স্থানীয় ও আশেপাশের এলাকা থেকে চাষীরা তাদের উৎপাদিত বড় বড় আকারের মূলা (স্থানীয় ভাষায় জাপানি মূলা) মেলায় বিক্রি করার জন্য নিয়ে আসে। কারণ আশেক ভক্তদের মাঝে এ অঞ্চলের মূলার আলাদা কদর রয়েছে, বিক্রিও হয় ভালো। তাই প্রতিবছর কৃষকরা উপমহাদেশের প্রখ্যাত অলীয়ে কামেল মাইজভান্ডারী ত্বরিকার প্রবর্তক হযরত শাহছুফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) মাইজভান্ডারীর ১০ মাঘের ওরশ শরীফে মূলা বিক্রির আশায় থাকেন। কিন্তু এ বছর পরিলক্ষিত হচ্ছে ভিন্ন দৃশ্য। মাঘের মেলার জন্য অপেক্ষা না করে মাস দুই মাস আগে থেকে মুলা বিক্রি শুরু করেছেন চাষিরা। কারণ হিসেবে জানা যায় গত বছর মেলা পরবর্তী প্রচুর মুলা থেকে যায়। যার ফলে কৃষকদের ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই এ বছর মেলার আগে থেকে বিক্রি শুরু করছেন তারা। হযরত গাউছুল আজম মাইজভান্ডারীর (ক.) দরবারে মাংস মূলা তবারুকের বিশেষ প্রচলন থাকায় নিয়ত করে এই মূলা নিয়ে যায় আশেক ভক্তরা।
সরেজমিনে মাইজভাণ্ডার দরবার শরীফ গিয়ে দেখা যায় রাস্তাজুড়ে প্রচুর মুলা। বিক্রিও হচ্ছে ভাল,দরবারে আগত আশেক ভক্তরা মুলা ক্রয় করে হাতে কাঁধে করে নিয়ে যাচ্ছে। একেটি একটি মুলা ১৫০/২০০ থেকে ৩০০/৪০০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা যায়। বিক্রেতা মোহাম্মদ রফিক বলেন,এগুলো হালদার চরের খেতের মুলা। এ মুুলাগুলো খেতে খুব ভাল। এবার চাষিরা এ মুলার আগাম চাষ করেছেন। তাই মেলার আগে এ মুলা পাওয়া যাচ্ছে। মূলা ক্রয়কারী আবু তৈয়ব বলেন, প্রতি বছর ওরশ শরীফে আসলে মূলা নিয়ে যাই। মূলাগুলো খেতে অনেক ভালো।’ এ বছর মেলার অনেক আগেই মুলা বিক্রি করছেন ব্যবসায়ীরা। উপজেলা বিভিন্নস্থানে মূলা বিক্রি চোখে পড়ার মত। একেকটি মূলা দুই-তিন হাত র্পযন্ত লম্বা ও ১০/১২ কেজি ওজনের পর্যন্ত । উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়,এ বছর মুলা চাষ হয়েছে ৫৫০ হেক্টর জমিতে। উৎপাদন হয়েছে ১০০৮৩ মেট্রিক টন। উপজেলা কৃষি অফিসার আবু সালেক জানান,এ বছর মুলার উৎপাদন ভাল হয়েছে। ফটিকছড়িতে বিভিন্ন জাতের মুলার চাষ হয়। তার মধ্যে তাসাকিসান যা জাপানি মুলা হিসেবে পরবচিত। এ মুলা মাইজভাণ্ডারের আশেক ভক্তদের কাছে যথেষ্ট কদর রয়েছে।

এই বিভাগের সব খবর

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্যে এই সময়ে সৃজনশীলতার ধারাবাহিকতায় উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে। তবে শিশুসাহিত্যকে সমকালীন হতেই...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা গেলে দেশটির বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

সর্বশেষ

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...