বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিএডিসি অফিসে অস্ত্র নিয়ে হুমকি, ঠিকাদার গ্রেফতার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের কালুরঘাটে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) অফিসে অস্ত্র দেখিয়ে হমকির অভিযোগে মূলহোতা আলমগীর হোসেন নামে এক ঠিকাদারকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

আজ মঙ্গলবার তাকে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর টাস্কফোর্স-৪। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবির বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার সন্ধ্যায় দামপাড়া ওয়াসা এলাকা থেকে ঠিকাদার আলমগীর হোসেনকে গ্রেফতার করে সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গত রোববার কালুঘাটের বিএডিসি অফিসে আলমগীর হোসেনের নেতৃত্বে ৯ জনের একটি দল অস্ত্রসহ প্রবেশ করে। পরে তারা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামকে খুঁজতে গিয়ে তাকে না পেয়ে অফিস স্টাফদের গায়ে হাত তোলে ও হত্যার হুমকি প্রদান করে। একই উদ্দেশ্যে ষোলশহরের বিএডিসি অফিসে জোরপূর্বক প্রবেশ করে রিয়াজ মাহমুদ নামে এক কর্মচারীকে মারধর করে। একপর্যায়ে সহকারী প্রকৌশলী তমাল দাস পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে কম্পিউটার অপারেটর ফাহিমকে ঠিকাদার আলমগীর হোসেন শার্টের নিচে রাখা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতে থাকে। এ ঘটনায় ভুক্তভোগী নুরুল ইসলাম দামপাড়া আর্মি ক্যাম্প টাস্কফোর্স-৪ এ অভিযোগ দায়ের করেন।

পরে অভিযান পরিচালনা করে সোমবার সন্ধ্যায় দামপাড়া ওয়াসা এলাকা থেকে আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে অস্ত্রসহ সরকারি অফিসে ভয়ভীতি প্রদর্শনের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। ঘটনায় সরকারি অফিসের নিরাপত্তা ও কর্মকর্তাদের জীবননাশের হুমকির বিষয়টি স্পষ্ট হয়েছে। পরে মঙ্গলবার সকালে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় সম্পৃক্ত মনির ও মামুনসহ তাদের সঙ্গে জড়িতদের ধরার চেষ্টা চলছে বলেও জানায় সেনাবাহিনী।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...