বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিপণি বিতানে উইন্টার ফেস্টিভ্যালের মেগা র‌্যাফেল ড্র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিপণি বিতানের (নিউ মার্কেট) মাসব্যাপী উইন্টার ফেস্টিভ্যালে মেগা র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। বিপণি বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো. জাহিদুল হাসানের সভাপতিত্বে ও কমিটির সভাপতি সৈয়দ খুরশীদ আলমের স্বাগত বক্তব্যে এবং সাধারণ সম্পাদক শারুদ মোহাম্মদ নিজামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কমিটির সহ সভাপতি শাহজাহান চৌধুরী, সাবেক সভাপতি মো. সাগির, উইন্টার ফেস্টিভ্যালের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক জানে আলম, রেজাউল করিম ছিন্টু, স্পনসর প্রতিষ্ঠান ডায়মন্ড পার্কের স্বত্বাধিকারী প্রান্ত বনিক, এমএমসি লাক্সারি পারফিউমের প্রতিনিধি মনসুর আরমান, সমাজসেবা অধিদপ্তরের উপ–পরিচালক আবুল কাশেম।

অনুষ্ঠানে মো. মোস্তাফিজুর রহমান ট্রাস্টের উদ্যোগে ও বিপণি বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির সহযোগিতায় বিপনি বিতানের ব্যবসায়ী কর্মচারীদের সন্তানদের মধ্যে ২০২৫ সালে এসএসসি এবং এইচএসসি উত্তীর্ণ ১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া মেগা র‌্যাফেল ড্র অনুষ্ঠানে ২৫ টিসহ বিজয়ীদের হাতে সর্বমোট ১১৫ টা পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সঞ্চালনা করেন সিনথিয়া। সাধারণ সম্পাদক শারুদ মোহাম্মদ নিজাম বলেন, বিপণি বিতান তথা নিউ মার্কেট চট্টগ্রামের একটি প্রাচীন মার্কেট। বিপণি বিতানের উইন্টার ফেস্টিভ্যাল ক্রেতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। ক্রেতাদের চাহিদাকে প্রধান্য দিয়ে আগামীতে নিত্যনতুন আরো বিভিন্ন ইভেন্ট চালু করা হবে। এই ফেস্টিভাল থেকে এবছরের শেষ প্রান্তে গ্লোরী অব সিক্সটি ইয়ার বিপনি বিতান অনুষ্ঠানের কাউন্ট ডাউন শুরু।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...