বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

নির্মাণাধীন ভবনে গিয়ে চাঁদা না পেয়ে ৩ শ্রমিককে ছুরিকাঘাত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনজন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টা ৫ মিনিটে হামজারবাগ এলাকায় মোহাম্মদ ইউনুসের মালিকানাধীন নির্মাণাধীন ভবন ‘হোসাইন টাওয়ারে’ ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তি চাঁদার দাবি নিয়ে উপস্থিত হয়।

ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে নির্মাণকাজে নিয়োজিত তিন শ্রমিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আহতরা হলেন- চান্দগাঁও থানার বদ্দারহাট বাড়ির আব্দুল মান্নানের পুত্র মোহাম্মদ কামাল, কালামের পুত্র মোহাম্মদ সজিব ও মোহাম্মদ ইউসুফের পুত্র মোহাম্মদ হাসনাইন।

পরে সহকর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। চিকিৎসকদের ভাষ্যমতে, আহতদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

এ বিষয়ে আহতদের হাসপাতালে আনয়নকারী ঠিকাদার মঞ্জুর জানান, এটি পরিকল্পিতভাবে চাঁদা আদায়ের জন্য সন্ত্রাসী হামলা। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ঘনটার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম মুঠোফোনে বলেন, আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

এই বিভাগের সব খবর

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।...

সর্বশেষ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...

চট্টগ্রামে ৫৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন সারাদেশের মতো চট্টগ্রাম...