বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

বারিক মিয়া স্কুলের ৮০ বছর পূর্তি ও এসএসসি ২০০০ ব্যাচের পুনর্মিলনী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

স্কুল জীবনের সেই পুরোনো বন্ধুদের সাথে মিলন মেলায় মেতেছে বন্দর নগরী চট্টগ্রামের গোসাইলডাঙ্গার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বারিক মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুরা। গত ৩ জানুয়ারি স্কুল প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি ও ২০০০ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে দীর্ঘ ২৫ বছর পর ফেলে আসা অতীতের সেই বন্ধুদের কাছে পেয়ে আবেগাপ্লুত হন তারা। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত, সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। প্রাক্তন ছাত্র মহিন উদ্দীন বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বারিক মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব পানাউল্ল্যাহ আহমেদ, বর্তমান সভাপতি আরিফুল ইসলাম। প্রাক্তন শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সাবেক সহকারী প্রধান শিক্ষক প্রিয় গোপাল দাশ, সিনিয়র শিক্ষক বাবুল চন্দ্র দাশ, মোহাম্মদ জাহেদ, সালেহ আহমেদ, মো: আবু তাহের, বর্তমান প্রধান শিক্ষক জনাব মাইমুনর রশিদ, প্রয়াত প্রধান শিক্ষক আবদুল মোনাফের ছেলে আবদুল্লাহ আল মামুন, প্রয়াত শিক্ষক অজিত কুমার দাশের ছেলে সুমন দাশ।
প্রাক্তন ছাত্রদের মধ্যে স্মৃতিচারণ করেন সাইফুর রহমান মামুন, শহীদুল ইসলাম সানজু, রূপংকর সেন, আবদুল ওহাব, আকতার হোসেন, সাইফুদ্দিন টিটু, মো: ফরিদ, মিজানুর রহমান রিপন, মো: জনি, মো: মহিউদ্দিন, তারাল, সাগর, মোমিন প্রমুখ। সমাপনী বক্তব্য দেন মো: নাসের।
স্কুলের প্রতিষ্ঠাতা প্রয়াত বারিক মিয়া, প্রয়াত শিক্ষকবৃন্দ ও এসএসসি ২০০০ ব্যাচের প্রয়াত বন্ধুদের উদ্দেশ্যে দাড়িঁয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পুনর্মিলনীর সাংস্কৃতিক আয়োজনে নৃত্য পরিবেশন করে নৃত্যরূপ একাডেমি, চট্টগ্রাম, রবীন্দ্রনাথ ঠাকুরের খ্যাতির বিড়ম্বনা নাটক পরিবেশন করে বয়ান শিল্পাঙ্গন, ব্যান্ড সংগীত পরিবেশন করে সাসটেইন ব্যান্ড।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...