রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশি ফুটবল ভক্তদের অপেক্ষার প্রহর শেষ করে ঢাকায় এসে পৌঁছেছে কাতার বিশ্বকাপ ফুটবলের ট্রফি। বুধবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালি ট্রফি বহনকারী চাটার্ড বিমানটি।

বাংলাদেশে ৩৬ ঘণ্টার সফরে বিশ্বকাপ ট্রফির সঙ্গে এসেছেন ফিফার ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। সেই দলেই আছেন ১৯৯৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সের অন্যতম খেলোয়াড় ক্রিশ্চিয়ান কারেম্বু। এছাড়াও সঙ্গে রয়েছেন ফিফার অফিসিয়াল পার্টনার কোকাকোলার কর্তাব্যক্তিরাও।

এর আগে মঙ্গলবার (৭ জুন) বিশ্বকাপের ট্রফিটি পাকিস্তান পৌঁছায়। পাকিস্তান থেকে আজ বাংলাদেশে এসে পৌঁছালো। ঢাকায় ৩৬ ঘণ্টার সফর শেষে ট্রফিটি যাবে পূর্ব তিমুর।

বাফুফে থেকে এর আগে বলা হয়েছিল, বাংলাদেশ সময় বুধবার পৌনে এগারোটা থেকে এগারোটার মধ্যে ট্রফিটি ঢাকায় পৌঁছাবে। সেই সময় থেকে কিছুটা দেরি করেই পাকিস্তান থেকে কোকা-কোলার চার্টার্ড ফ্লাইটে করে ঢাকায় আসে ট্রফিটি।

বিশ্বকাপের ট্রফিটি ঢাকায় পৌঁছালে ফিফার কর্মকর্তাদের কাছ থেকে সেটি গ্রহণ করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এ সময় তার সঙ্গে ছিলেন বাফুফে নির্বাহী সদস্য ও ফিফা কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরণ সহ আরও অনেকে। বিমানবন্দর থেকে ট্রফিটি নিয়ে রাখা হবে হোটেল র‍্যাডিসন ব্লুতে।

আজ বিকেলে রাষ্ট্রপতির বাসভবনে এবং সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে নিয়ে যাওয়া হবে বিশ্ব ক্রীড়াঙ্গনের আকর্ষনীয় এই ট্রফিটিকে। ট্রফির সাথে বাফুফে নির্বাহী কমিটির শীর্ষ ৬-৭ জন কর্তাব্যক্তির যাবার কথা রয়েছে।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল র‍্যাডিসনে বিশিষ্ট ব্যক্তিদের ট্রফির সঙ্গে ছবি তোলার ব্যবস্থা থাকবে। এরপর বিকেলে আর্মি স্টেডিয়ামে ফুটবল ভক্তদের ট্রফি প্রদর্শন করা হবে। সাথে থাকবে বিশেষ কোকা-কোলা কনসার্ট। শুক্রবার রাতে ট্রফি ঢাকা থেকে নিয়ে যাওয়া হবে পূর্ব তিমুরে।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...