বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা দাবিতে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের স্বত্বাধিকারী মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার) ভোর সাড়ে ৬টার দিকে মাইক্রোবাসে চড়ে আসা একদল মুখোশধারী সন্ত্রাসী এই ঘটনা ঘটায়।

ওই সময় তিনি ও তার পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন। তবে সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি।

চকবাজার থানা পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে ৭/৮জনের একদল মুখোশধারী সন্ত্রাসী একটি মাইক্রোবাসে করে ওই ব্যবসায়ীর বাড়ির সামনে ও পেছনে অবস্থান নিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত গাড়িতে চড়ে সরে যায়। চাঁদা আদায়ের উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলেও পুলিশ ধারণা করছে।

পুলিশ জানায়, ব্যবসায়ী মুজিবুর রহমানকে গত বেশ কয়েকদিন যাবত দুবাইভিত্তিক একটি নম্বর থেকে ফোন করে চাঁদা দাবি করা হয়েছিল। বিষয়টি তিনি কাউকে জানাননি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী বাহিনীর অনুসারী। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং অপরাধীদের শনাক্তে কাজ চলছে বলেও পুলিশ জানায়।

ব্যবসায়ী মুজিবুর রহমান জানান, মাস দেড়েক আগে বড় সাজ্জাদের পরিচয়ে একটি বিদেশি নম্বর থেকে দুই দফা ফোন করে যোগাযোগ করতে বলা হয়। বিষয়টিকে তিনি গুরুত্ব দেননি। হামলার সময় তিনি ঘুমিয়ে ছিলেন এবং অজ্ঞাত ব্যক্তিরা এসে তার বাড়ি লক্ষ্য করে গুলি করে চলে যায়।

পুলিশ জানিয়েছে, সাজ্জাদ আলী দীর্ঘ দুই দশক ধরে দেশের বাইরে অবস্থান করে চট্টগ্রাম নগর ও জেলার বিস্তৃত একটি সন্ত্রাসী নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছেন। ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় তার নাম রয়েছে, যেখানে তাকে সাজ্জাদ হোসেন খান নামে উল্লেখ করা হয়েছে।

চাঁদা না পেলে তার অনুসারীরা নিয়মিত গুলিবর্ষণ ও সহিংসতায় জড়ায় বলে পুলিশের অভিযোগ। নগরের চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ এবং জেলার হাটহাজারী ও রাউজানসহ অন্তত পাঁচটি থানা এলাকায় তাদের নেটওয়ার্ক রয়েছে।

ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করার ঘটনার পর চন্দনপুরা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, এলাকায় পুলিশী টহল বাড়ানো হয়েছে।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...