বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের অর্থনৈতিক ভিত্তি রচনায় বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল ঐতিহাসিক : মেয়র ডা. শাহাদাত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আধুনিক চট্টগ্রামের অর্থনৈতিক ভিত নির্মাণে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। শিল্পায়ন, রপ্তানিমুখী অর্থনীতি এবং অবকাঠামোগত সম্প্রসারণের মাধ্যমে তিনি চট্টগ্রামের মানুষের জীবনযাত্রায় অর্থনৈতিক পরিবর্তনের সূচনা করেছিলেন।

তিনি শুক্রবার (২ জানুয়ারী) বাদে মাগরিব চকবাজার সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে বেগম খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনায় মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

মেয়র বলেন, বেগম খালেদা জিয়াকে মানুষ সাধারণত একজন দৃঢ়চেতা ও আপসহীন রাজনৈতিক নেত্রী হিসেবেই চেনে। স্বৈরশাসনের বিরুদ্ধে তাঁর অবস্থান, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর ভূমিকা এবং দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম তাঁকে জনমানসে গণতন্ত্রের প্রতীকে পরিণত করেছে। তাঁর ব্যক্তিগত শালীনতা, ভদ্রতা ও দেশপ্রেম সাধারণ মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে, যার প্রতিফলন ঘটেছে তাঁর ধারাবাহিক নির্বাচনী সাফল্যে। তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিই প্রমাণ করেছে তিনি ছিলেন জনমানুষের নেত্রী।

ডা. শাহাদাত বলেন, বেগম খালেদা জিয়া সারা জীবন দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে সংগ্রাম করে গেছেন। দেশের মানুষের ভোটাধিকার আদায়ের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি সাহসী ও ঐতিহাসিক ভূমিকা পালন করেন। তাঁর এই নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার মৃত্যুতে পুরো দেশের মানুষ শোকাহত।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন কায়সার লাভু, মসজিদ কমিটির সহ সভাপতি রমজু মিয়া, সদস্য এম এ হালিম বাবলু, আবদুল মালেক, জসিম উদ্দিন, মোহাম্মদ আবু, চসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন সহ বিপুল সংখ্যক মুসল্লী।

এই বিভাগের সব খবর

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে পাঁচদিন ব্যাপি বইমেলার বুধবার দ্বিতীয় দিনে লেখক পাঠকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বিকেল গড়িয়ে...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী দিনগুলোতে দেশের...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর আইসিসি টেস্ট দলীয় র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ। আজ আন্তর্জাতিক...

সর্বশেষ

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ...

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১)...

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও...