সোমবার, ১৫ জুন ২০২৬

চট্টগ্রামের বোলিং তোপে ১২২ রানে অলআউট ঢাকা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম রয়্যালসের বোলিং তোপে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের নবম ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯.৪ ওভারে ১২২ রানে অলআউট ঢাকা ক্যাপিটালস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালসের বোলারদের তোপে ১২ ওভারে ৬৬ রানে ৭ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে যায় ঢাকা।

ঢাকার দুই ওপেনার সাইফ হাসানকে ১ ও জুবায়েদ আকবরিকে ২ রানে শিকার করেন চট্টগ্রামের পেসার শরিফুল ইসলাম। এরপর উসমান খানকে ২১ রানে, অধিনায়ক মোহাম্মদ মিথুনকে ৮ রানে এবং ইমাদ ওয়াসিমকে ৯ রানে বিদায় দেন চট্টগ্রামের স্পিনার তানভীর ইসলাম।

শরিফুল ও তানভীরের সাথে উইকেট শিকারে মাতেন অধিনায়ক মাহেদি হাসান। ঢাকার দুই মিডল অর্ডার ব্যাটার শামিম হোসেনকে ৪ ও সাব্বির রহমানকে ৯ রানে আউট করেন মাহেদি।

উইকেট পতন ঠেকিয়ে অষ্টম উইকেটে ৩৬ বলে ৪৮ রানের জুটি ঢাকার রান ১শ পার করেন নাসির হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন। ২টি চারে ১৭ রান করা নাসিরকে শিকার করে জুটি ভাঙ্গেন শরিফুল।

দলীয় ১১৪ রানে অষ্টম ব্যাটার হিসেবে নাসির ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেনি ঢাকা। ১৯.৪ ওভারে ১২২ রানে অলআউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন সাইফুদ্দিন। তার ২৫ বলের অনবদ্য ইনিংসে ৪টি চার ছিল।

চট্টগ্রামের শরিফুল ও তানভীর ৩টি করে এবং মাহেদি হাসান ২টি উইকেট নেন।

এই বিভাগের সব খবর

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য...

সর্বশেষ

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির ঘোষণাকে...