শনিবার, ২০ জুন ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে ৩০ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৪৪০ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

জব্দকৃত এ সব সিগারেটের বাজার মূল্য প্রায় ২৯ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে কাস্টমস ইন্টেলিজেন্স বিমানবন্দর কাস্টমস শাখা ও এনএসআই চট্টগ্রামের যৌথ অভিযানে এ সব সিগারেট উদ্ধার করা হয়।

চট্টগ্রাম কাস্টমস সূত্র জানায়, রাত ৯টা ৫২ মিনিটে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে করে চট্টগ্রামে পৌঁছান মিনহাজুল করিম সজীব নামে এক যাত্রী। জেলার ফটিকছড়ি উপজেলার বাসিন্দা ওই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২০০ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

সূত্রটি আরও জানায়, একই সময়ে আন্তর্জাতিক আগমনী হলের লাগেজ বেল্টের ওপর পরিত্যক্ত অবস্থায় আরও ২৪০ কার্টুন বিদেশি সিগারেট পাওয়া যায়।

উদ্ধারকৃত সিগারেট থেকে প্রায় ২৯ লাখ ৮০ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস। এর মধ্যে যাত্রীর কাছ থেকে পাওয়া ২০০ কার্টুন সিগারেট থেকে রাজস্ব নির্ধারণ করা হয়েছে ৭ লাখ টাকা এবং পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ২৪০ কার্টুন সিগারেট থেকে রাজস্ব নির্ধারণ করা হয়েছে ২২ লাখ ৮০ হাজার টাকা।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, যাত্রীর কাছ থেকে উদ্ধার করা সিগারেটের চালান ডিপার্টমেন্টাল মেমোরেন্ডা (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। একইভাবে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত সিগারেটের চালানও কাস্টমসের জিম্মায় রাখা হয়েছে।

এ ঘটনায় আটক যাত্রীকে বিমানবন্দর কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...