রবিবার, ১৪ জুন ২০২৬

চট্টগ্রামে ১৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ১৪৩ প্রার্থী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১৪৩ জন প্রার্থী।

আজ সোমবার শেষ দিনে এসব মনোনয়ন ফরম জমা দেন প্রার্থীরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে ১৩ প্রার্থী মনোনয়নপত্র  সংগ্রহ করেন। এর মধ্যে মনোনয়নপত্র  জমা দেন ১০ জন।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ১৪ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। এ আসনে মনোনয়ন জমা দেন ৯ প্রার্থী। চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ১০ প্রার্থীর মনোনয়ন সংগ্রহের বিপরীতে জমা দিয়েছেন ৫ প্রার্থী। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ১১ জনের বিপরীতে ১০ জন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ১৬ জনের বিপরীতে ১০ জন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ৯ জনের বিপরীতে ৫ জন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ১১ জনের বিপরীতে ৯ জন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে ১১ জনের বিপরীতে ৯ প্রার্থী মনোনয়ন জমা দেন।

এছাড়া, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে ২৩ জনের বিপরীতে ১২ জন, চট্টগ্রাম-১০(পাহাড়তলী) আসনে ১৭ প্রার্থীর বিপরীতে ১১, চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে ২৩ প্রার্থীর বিপরীতে ১৩, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ১৮ প্রার্থীর বিপরীতে ১১ , চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে ১৫ জনের বিপরীতে ৯, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে ২১ জনের বিপরীতে ৯, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আসনে ৮ জনের বিপরীতে ৩ এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ১১ জনের বিপরীতে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

সংশোধন করা তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর (আজ)। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ থেকে ৯ জানুয়ারি।

আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...