বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

থার্টি ফার্স্ট নাইট নিয়ে সিএমপির ৬ নির্দেশনা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত এবং স্বাভাবিক জনজীবন বজায় রাখতে ছয়টি নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার রাতে সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে—

১. যথাযথ অনুমতি ছাড়া কোনো রাস্তা, খোলা জায়গা বা বাসা-বাড়ির ছাদে গান-বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি কিংবা কোনো ধরনের শোভাযাত্রা ও সমাবেশ করা যাবে না।

২. উৎসবের নামে কোনো ধরনের আতশবাজি ফোটানো, পটকা ফাটানো কিংবা ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

৩. ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর সকল বার ও মদের দোকান বন্ধ থাকবে।

৪. ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা মহানগরীর আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রসহ তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি ও যে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য বহন করা যাবে না।

৫. নিরাপত্তার স্বার্থে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত পতেঙ্গা এবং পারকি সমুদ্র সৈকতে অবস্থান করা যাবে না।

৬. বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক চালানো, উচ্চ শব্দে হর্ন বাজানো এবং মদ্যপ অবস্থায় চলাফেরা করা যাবে না। এছাড়া ইভটিজিং বা নারীদের হয়রানি রোধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে।

সিএমপি জানায়, উৎসবের নামে জনজীবনে বিঘ্ন সৃষ্টি করলে বা এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...