আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নির্বাচনী প্রস্তুতি তদারকির অংশ হিসেবে সন্দ্বীপ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মংচিংনু মারমা। শনিবার (২৭ ডিসেম্বর) তিনি দীর্ঘাপাড়, গাছুয়া, হারামিয়া ও সন্তোষপুর ইউনিয়নের মোট চারটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব আতিক উল্ল্যাহ এবং অফিসার্স ক্লাবের সেক্রেটারি ও বাংলাদেশ কৃষি ব্যাংক ব্যবস্থাপক জনাব মোঃ আখতারুজ্জামান সুজন উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ইউএনও সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর সার্বিক অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, সিসি ক্যামেরা কার্যকারিতা, ভোটকক্ষের পরিবেশ ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সময়মতো সম্পন্ন করার জন্য দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা দেন। পাশাপাশি ভোটারদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একই দিনে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ইউএনও জনাব মংচিংনু মারমা দীর্ঘাপাড় আশ্রয়ণ প্রকল্পে অবস্থানরত পরিবার এবং জেলে পাড়ার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। শীতের তীব্রতা বিবেচনায় এই সহায়তা পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেন।
এ সময় ইউএনও দীর্ঘাপাড় আশ্রয়ণ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে বাসিন্দাদের বিভিন্ন সমস্যা প্রত্যক্ষ করেন।
উল্লেখ্য, গত মাসে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (এসডিআই) ও কোস্ট ফাউন্ডেশনের পার্টনারশিপে পরিচালিত সিসিআর প্রজেক্টের আওতায় বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা ও পুনর্বাসন বিষয়ক এক সেমিনারে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের যেসব মানবিক সমস্যা উত্থাপিত হয়েছিল, সেগুলো সরাসরি পর্যবেক্ষণ করেন ইউএনও। তিনি সংশ্লিষ্টদের কথা মনোযোগসহকারে শোনেন এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে লাঘবের আশ্বাস দেন। স্থানীয়রা ইউএনওর এই পরিদর্শন ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এতে একদিকে যেমন নির্বাচনী প্রস্তুতির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে, অন্যদিকে শীতার্ত ও অসহায় মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে।