শনিবার, ২০ জুন ২০২৬

হাটহাজারীতে ২ যুবলীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

হাটহাজারীতে মো. মহিউদ্দিন (৩৬) ও মো.ফারুক (৩৮) নামের দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে শিকারপুর ইউনিয়ন এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে হাটহাজারী মডেল থানার ওসির দিক নির্দেশনায় উপ-পরিদর্শক আলতাফ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার শিকারপুর ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ বাতুয়া এলাকার মৃত আবু তাহের মিয়ার পুত্র ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিনকে এবং একই ইউপির ৯নং ওয়াডস্থ পশ্চিম কুয়াইশের ওসমান আলী মেম্বার বাড়ির মাহবুব আলমের পুত্র ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য মো.ফারুককে উল্লেখিত এলাকা থেকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলাসহ একাধিক মামলা আছে বলেও জানা গেছে।

জানতে চাইলে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান গ্রেফতারের ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, তাদের বিরুদ্ধে নিদিষ্ট কতটি মামলা আছে তা তদন্ত করে দেখা হচ্ছে। শনিবার সকালের দিকে গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সব প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা...

সর্বশেষ

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...