বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শিশুদের খেলার মাঠে আনা না গেলে অপরাধ বাড়বে : প্রফেসর শায়েস্তা খানের স্মরণসভায় ফারুক-ই-আজম

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক–ই–আজম বলেছেন, মহানগরের শিশুকিশোরদের খেলার মাঠে আনা না গেলে অপরাধপ্রবণতা বাড়বে এমন তাড়না ছিল প্রফেসর শায়েস্তা খানের। গতকাল শুক্রবার নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে প্রফেসর শায়েস্তা খান স্মরণসভায় তিনি এ কথা বলেন। সভায় উপদেষ্টা বলেন, সরকার মেট্রোপলিটন ক্রীড়া সংস্থা গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন আইন, বিধি হবে। আশা করি বাস্তবায়নে পৌঁছাতে পারব।

তিনি বলেন, শায়েস্তা খান রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, ছাত্রনেতা ছিলেন। জনপ্রিয় শিক্ষক ছিলেন। আমি শায়েস্তা খান স্যারের ভাইদের সঙ্গে বাসায় যেতাম। অপত্য স্নেহের বন্ধন ছিল। উনি টেবিলভর্তি খাবার রাখতেন। তাঁকে ভুলে যাওয়া সহজ না। এ ধরনের কালজয়ী মানুষ সমাজে সহজে উঠে আসবে না।

উপদেষ্টা আরো বলেন, দেশের অন্য কোনো জেলায়ও এ ধরনের কাজ কেউ করেনি। ৫২ বছর স্যারের সাথে ঘনিষ্ঠভাবে ছিলাম। শ্রদ্ধা ও ভালোবাসা ছাড়া দেওয়ার কিছু নেই।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, ১৯৭২ সাল থেকে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা করি। প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন রফিক চৌধুরী। আমি আর স্যার কত হাজার পৃষ্ঠা নষ্ট করেছি মহানগরী ক্রীড়া সংস্থার কনসেপ্ট নিয়ে। এমন শ্রদ্ধা করার মতো লোক সমাজে কম। ৪৩ বছর জুডিশিয়ারিতে আছি। আমরা পড়তে চাই না। আমার জীবনের অনেক মূল্যবান সময় ক্রীড়াঙ্গনে দিয়েছি। বয়সভিত্তিক অনেক খেলা আমরা চালু করেছি। মানুষের চরিত্র, সম্মান নির্ভর করে কাজের ওপর। আমি প্রফেসর শায়েস্তা খান স্যারকে ভুলব না। চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা এ স্মরণসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।

সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী সৌমিত্র কুমার মুৎসুদ্দী, চসিকের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান, ক্রীড়া সংগঠক হাফিজুর রহমান, সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি শাহীন আফতাবুর রেজা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, ডেইলি পিপলস ভিউর সম্পাদক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ।

স্মরণসভায় সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, আমি সরকারি কমার্স কলেজের ছাত্র। শায়েস্তা খান স্যারের আভিজাত্য, মেধা মনন এখনো স্পষ্ট। এখনো মনে হচ্ছে তিনি ক্লাসে হাঁটছেন। অনেক স্যার পড়িয়েছেন, কিন্তু স্মৃতি থেকে হারিয়ে গেছেন। উনার ব্যক্তিত্বের কারণে স্যারকে ভুলতে দেয়নি। আমার উন্নতি প্রমোশনে স্যার খুশি হতেন, অভিনন্দন জানাতেন।

প্রফেসর শায়েস্তা খানের ছেলে ডা. ইশতেয়াক আজিজ খান বলেন, আমার বাবা একজন শিক্ষানুরাগী, শিক্ষাবিদ একজন স্বপ্নদ্রষ্টা। তিনি চট্টগ্রামে বয়সভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা চালু করেছিলেন। খেলাধুলার সুযোগ না পেয়ে শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। বয়সভিত্তিক সুস্থ সবল জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন। উনার নাম যেন মুছে না যায়।

প্রফেসর শায়েস্তা খানের মেয়ে ফারজানা জেসমিন খান বলেন, আব্বা খুব পান খেতে পছন্দ করতেন। সবসময় পানের সুগন্ধ ভেসে আসত। উনার কানের লতি ছিল বড় বড়। আব্বা মুভি লাভার ছিলেন। উনি সবসময় বলতেন, ফিরিয়ে দাও অরণ্য। উনি চাইতেন, ঘরের কাছে খেলার মাঠ গড়ে উঠুক।

বক্তারা বলেন, প্রফেসর শায়েস্তা খান ছিলেন সমাজের আলোকবর্তিকা।

প্রফেসর শায়েস্তা খান স্মারকগ্রন্থ ও ডকুমেন্টারি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অনুষ্ঠান সঞ্চালক সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...