শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলায় আজ মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক প্রত্যন্ত ও দুর্গম এলাকার দুস্থ এবং অসহায় ব্যক্তিদের মধ্যে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সেনাবহিনীর নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচির আওতায় এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

আজ শুক্রবার সকালে গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন আওতাধীন সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মানবিক সহায়তা প্রদান করেন মাটিরাঙ্গা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান।

এ সময় মানবিক সহায়তা হিসেবে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির পরিচালনা কমিটিকে একটি হারমোনিয়াম, রাধাকৃষ্ণ মন্দিরে এক সেট সাউন্ড সিস্টেম, সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী, কার্বারী ও ভিডিপি সদস্যদের আর্থিক সহায়তা প্রদান এবং পঞ্চাশটি শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এছাড়াও মাটিরাঙ্গা সেনা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সুমাইয়া ইসলাম ও ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রিজভী স্থানীয় পাহাড়ী ও বাঙ্গালী সহ প্রায় তিন শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেন।

এ সময় মাটিরাঙ্গা জোনের কর্মকর্তাগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান জানান, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবিক চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ি ও বাঙ্গালী সকলের জন্য এ মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় শুরু হওয়া এ...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পড়াশোনার সময় স্কুলের বড় ও ছোট মাঠে খেলাধুলা এবং নিয়মিত অ্যাসেম্বলিতে...

সর্বশেষ

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী...

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের...

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...