বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নৌবাহিনীর বাৎসরিক টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা সম্পন্ন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক ‘টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৫’ এর সমাপনী অনুষ্ঠান আজ বুধবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রামের ‘এরিয়া টেনিস এন্ড স্কোয়াশ কমপ্লেক্স’-এ সম্পন্ন হয়েছে।

প্রতিযোগিতার সমাপনী দিনে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি, বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা বিশেষ অতিথি ছিলেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সপ্তাহব্যাপী প্রতিযোগিতায় কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার খুলনা নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড দলের ৪৮ জন পুরুষ ও ১৪ জন মহিলা কর্মকর্তা অংশগ্রহণ করেন।

টেনিস দ্বৈতে (পুরুষ) কমডোর মো. আব্দুল ওয়াদুদ তরফদার ও কমডোর আবুল ফজল মুহাম্মদ আহসান উদ্দিন জুটি চ্যাম্পিয়ন এবং কমডোর আশরাফ মাহমুদ রিয়াজ ও লে. মো. আরজু ইহসান রানার-আপ হয়েছন।

টেনিস দ্বৈত (মহিলা) লে. সাদিয়া সুলতানা সাথী ও সা. লে. সিমব্রী অর্ণি সাংমা জুটি চ্যাম্পিয়ন এবং লে. উজমা আনহা ও সা. লে. নওশিন জাহান রানার-আপ হয়।

টেনিস একক প্রতিযোগিতায় (পুরুষ) লে. মো. আরজু ইহসান চ্যাম্পিয়ন ও কমান্ডার কাজী শাকুর মাহমুদ রানার-আপ এবং টেনিস একক (মহিলা) সা. লে. সিমব্রী অর্ণি সাংমা চ্যাম্পিয়ন এবং সা. লে. আফিয়া আনজুম রানার-আপ হয়।

এছাড়া স্কোয়াশ (পুরুষ) প্রতিযোগিতায় ক্যাপ্টেন মো. নুরুন্নবী খন্দকার চ্যাম্পিয়ন ও মো. জালাল আহমেদ তুরাগ রানার-আপ এবং স্কোয়াশ (মহিলা) প্রতিযোগিতায় লে. নুসরাত জাহান চ্যাম্পিয়ন ও সা. লে. সিমব্রী অর্ণি সাংমা রানার-আপ হয়।

অনুষ্ঠানে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ সস্ত্রীক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...