শনিবার, ২০ জুন ২০২৬

ফটিকছড়িতে পূজা শেষে বাড়ি ফেরা হলনা লিলু রানী শীলের

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে মন্দিরে পূজা শেষে বাড়ি ফেরার পথে ইজিবাইক উল্টে লিলু রানী শীল (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিনু দে (৭৫) ও আনিমা দে (৩০) গুরুতর আহত হন।
আহতদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নারায়নহাট ইউনিয়নের নেপচুন চা বাগানের ৭ নম্বর সেকশনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত লিলু রানী শীল দাঁতমারা ইউনিয়নের তারাঁখো দক্ষিণ হিন্দুপাড়ার মিলন শীলের স্ত্রী। আহত দুইজনের বাড়ি একই এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ইস্পাহানী গ্রুপের মালিকানাধীন নেপচুন চা-বাগানের বৈরাগী আশ্রম মন্দিরে শিশুর অন্নপ্রাশন শেষে বাড়ি ফেরার পথে একটি ইজিবাইক উল্টে যায়। এতে ঘটনাস্থলেই লিলু রানী শীলের মৃত্যু হয়। গাড়িতে থাকা অপর দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত মিনু দে ও আনিমা দে-কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মনোজ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুইজন আহতকে আমাদের কাছে আনা হয়। এর মধ্যে মিনু দে-কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আনিমা দে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। শুনেছি, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে, তবে লাশ এখনো হাসপাতালে আনা হয়নি।’

এই বিভাগের সব খবর

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সব প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা...

সর্বশেষ

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...