শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার ডি মারিয়া

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বয়সের কোটা ৩৭ ছুঁইছুঁই, কিন্তু মাঠে তার ধার কমেনি বিন্দুমাত্র। দীর্ঘ ১০ বছর পর আবারও আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের মুকুট জিতলেন বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া। এর মাধ্যমে যেন নিজেকে নতুন করে প্রমাণ করলেন এই কিংবদন্তি উইঙ্গার।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে আর্জেন্টিনায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ‘২০২৫ সালের সেরা ফুটবলার’ হিসেবে তার নাম ঘোষণা করা হয়। দেশটির ক্রীড়া সাংবাদিকদের ভোটে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি পান তিনি। এই লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন বর্তমান সময়ের অন্যতম দুই তারকা লাউতারো মার্তিনেস ও লেয়ান্দ্রো পারদেসকে।

ডি মারিয়ার ক্যারিয়ারে এটি দ্বিতীয় ‘আর্জেন্টাইন প্লেয়ার অফ দ্য ইয়ার’ খেতাব। এর আগে ২০১৪ সালে যখন তিনি রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ মাতাচ্ছিলেন, তখন প্রথমবার এই পুরস্কার জিতেছিলেন। গত বছর (২০২৪) এই সম্মাননা ঝুলিতে পুরেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তবে এই পুরস্কার জয়ের ক্ষেত্রে রেকর্ডটি এখনও লিওনেল মেসির দখলে; তিনি সাতবার টানা জয়সহ মোট ১৬ বার এই খেতাব জিতেছেন।

চলতি মৌসুমে নিজের শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে অনন্য ছন্দে ছিলেন ডি মারিয়া। ক্লাবটির হয়ে ১৬ ম্যাচে ৭ গোল করার পাশাপাশি দলকে শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। মূলত ক্লাব ফুটবলে এমন নজরকাড়া পারফরম্যান্সই তাকে এক দশক পর আবারও দেশের সেরা ফুটবলারের আসনে বসিয়েছে।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...