বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বড়দিন উপলক্ষ্যে চট্টগ্রামে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও জেলা পুলিশ।

চট্টগ্রাম মহানগরীর ১৬টি থানা এবং জেলার ১৫টি থানার আওতাভুক্ত বিভিন্ন গির্জায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গির্জা এলাকায় চেকপোস্ট বসানোসহ টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

সিএমপি’র অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. হুমায়ুন কবির জানান, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে। বড়দিন উপলক্ষ্যে নগরীর গির্জাগুলোতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, বড়দিন ও ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। ইতোমধ্যে বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলদের নিয়ে প্রস্তুতি সভা করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে বড়দিনকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাড়িগুলোতেও শোভা পাচ্ছে ক্রিসমাস ট্রি। উপলক্ষটি উদযাপনে জেলার সবচেয়ে বড় গির্জা পাথরঘাটা ক্যাথলিক চার্চসহ জামালখান ও পাহাড়তলী ক্যাথলিক চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

বড়দিন উপলক্ষ্যে গোয়েন্দা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। প্রতিটি গির্জায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিটি বিভাগে রয়েছে নিজস্ব ডিটেকটিভ পুলিশ ইউনিট। এ ছাড়া, সোয়াত দল ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...