রবিবার, ২ আগস্ট ২০২৬

চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণ কাজ বন্ধে লিগ্যাল নোটিশ

- Advertisement -
Single page 1st Paragraph

বশির আলমামুন
পরিবেশ রক্ষা এবং জীববৈচিত্র সংরক্ষণে চট্টগ্রাম নগরীর সিআরবিতে ২৪ ঘন্টার মধ্যে হাসপাতাল নির্মাণকাজ বন্ধ রাখতে সরকারকে লিগ্যাল (আইনি) নোটিশ পাঠানো হয়েছে।৩১ জুলাই, শনিবার নগরীর চান্দগাঁও থানার পশ্চিম মোহরার বাসিন্দা মো. খোরশেদ আলমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. মামুন এই লিগ্যাল নোটিশ পাঠান।
নোটিশে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালক, পরিবেশ অধিদফতরের সচিব, রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্ব), রেলওয়ের এস্টেস অফিসার (ইস্টজোন) এবং ইউনাইটেড গ্রুপের ব্যবস্থপনা পরিচালককে বিবাদী করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে উচ্চ আদালতে রিট করা হবে বলে জানিয়েছেন আইনজীবী মো. মামুন।
এর আগে ১৪ জুলাই হাসপাতালটি নির্মাণের স্থান পরিবর্তন করার জন্য আরও দুটি পৃথক লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল।
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ট্রাস্টি আইনজীবী জিয়া হাবীব আহসানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিম একটি নোটিশ পাঠান।
অপরটি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ডরিফরম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), নিজেরা করি এবং পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর পক্ষ থেকে পাঠানো হয়েছিল।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় খতিব-মুয়াজ্জিনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকার পুরাতন ডিটি সড়কে...

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

বাংলাদেশের অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ সেখানে জামিনে মুক্তি পেয়েছেন বলে খবর দিয়েছে কয়েকটি সংবাদমাধ্যম। এশিয়া পোস্ট লিখেছে, কারামুক্তির...

সর্বশেষ

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় খতিব-মুয়াজ্জিনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

বাংলাদেশের অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল...