বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শাহ আমানত বিমানবন্দরে ৩০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্তৃপক্ষ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ২ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে। যার মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (২২ ডিসেম্বর) রাত আটটার দিকে দুবাই ও শারজাহ থেকে আসা দু’টি ফ্লাইটে করে এসব সিগারেট আনা হয়।

তিনি জানান, জব্দ করা সিগারেটগুলো ডিটেনশন মেমো (ডিএম) মূলে চট্টগ্রাম কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় কাস্টমস আইনের আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কাস্টমস সূত্র জানায়, ‘মন্ড’ ব্র্যান্ডের এসব সিগারেট মোট ১ হাজার ৫১৪ কার্টনে দুবাই ও শারজাহ থেকে আনা হয়েছিল। কাস্টমস হাউস চট্টগ্রামের এআইআর শাখার সহযোগিতায় বিমানবন্দরের ‘এ’ শিফটের কর্মকর্তারা চালানটি আটক করেন।

দুবাই থেকে আগত বিমান ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর বিএস-৩৪৪ রাত আটটার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটের চার যাত্রীর কাছ থেকে মোট ৯৮৯ কার্টন সিগারেট জব্দ করা হয়। এর মধ্যে মিজানুর রহমানের কাছ থেকে ২৩০ কার্টন, মো. রেদোয়ানের কাছ থেকে ২৭০ কার্টন, রেজাউল করিমের কাছ থেকে ২৩৯ কার্টন এবং সালাউদ্দিনের কাছ থেকে ২৫০ কার্টন উদ্ধার করা হয়।

একই সময়ে শারজাহ থেকে আগত এয়ার এরাবিয়ার ফ্লাইট নম্বর জি৯৫২০ থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৫২৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের এক ডেপুটি কমিশনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত আটটার দিকে ফ্লাইট অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীদের ব্যাগেজ তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টমস আইনের আওতায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কাস্টমস জানিয়েছে, আমদানি নীতি আদেশ ২০২২-২৫ অনুযায়ী সিগারেট একটি নিয়ন্ত্রিত পণ্য। এসব পণ্যের প্যাকেটে সংবিধিবদ্ধ সতর্কীকরণ- ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ লেখা ও ক্ষতির ছবি থাকা বাধ্যতামূলক। আটককৃত সিগারেটের প্যাকেটে এসব শর্ত পূরণ করা হয়নি। পাশাপাশি এটি উচ্চ শুল্ক-করযুক্ত পণ্য হওয়ায় শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের চেষ্টা করা হয়েছিল।

এই বিভাগের সব খবর

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে পাঁচদিন ব্যাপি বইমেলার বুধবার দ্বিতীয় দিনে লেখক পাঠকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বিকেল গড়িয়ে...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী দিনগুলোতে দেশের...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর আইসিসি টেস্ট দলীয় র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ। আজ আন্তর্জাতিক...

সর্বশেষ

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ...

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১)...

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও...