বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বুইস্যা র‍্যাবের হাতে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও বুইস্যা বাহিনীর প্রধান শহীদুল ইসলাম প্রকাশ বুইস্যাকে (২৮) অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার বুইস্যা ভোলা জেলার দৌলতখান এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

শনিবার (২০ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় চান্দগাঁও থানাধীন ফিনলে সাউথ সিটি এলাকার দিগন্ত খাজা টাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ২১ জুলাই চান্দগাঁও থানাধীন কাঁচাবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপ ‘টেম্পো’ এবং ‘বুইস্যা’ বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। এসময় র‌্যাব অভিযান চালিয়ে বুইস্যা গ্রুপের ১১ সদস্যকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ ও থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ গ্রেপ্তার করে। তবে ঘটনাস্থল থেকে বুইস্যা পালিয়ে যায়।

এরপর গত ৪ অক্টোবর বুইস্যার অন্যতম সহযোগী মুন্না পাঁচলাইশ থানাধীন বাদুরতলা এলাকায় একটি গ্যারেজের সামনে চাঁদার দাবিতে প্রকাশ্যে গুলি ছোড়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলেচিত হয়। এসব ঘটনার পর র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর.এম. মোজাফ্ফর হোসেন জানান, গতকাল রাতে চান্দগাঁওয়ের ফিনলে সাউথ সিটি এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট শহিদুল ইসলাম প্রকাশ বুইস্যাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, সন্ত্রাসী শহিদুল ইসলাম প্রকাশ বুইস্যা বাড়ি ভোলায়। বর্তমানে সে পাঁচলাইশ থানধীন পশ্চিম ষোলশহর এলাকা বসবাস করে। চান্দগাঁও এলাকায় বুইস্যা এবং টেম্পু গ্রুপের সদস্যরা অধিকাংশ সময় আধিপত্য নিয়ে প্রকাশ্যে গোলাগুলি, চাঁদাবাজি, ছিনতাই, মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে লিপ্ত তাকে এবং কথায় কথায় গুলি ছোড়াছুড়ি করে। এই দুটি গ্রুপের প্রধান হলো সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইস্যা ও ইসমাইল হোসেন টেম্পু। চান্দগাঁও-পাঁচলাইশ এলাকার মানুষের কাছে আতঙ্কের নাম এই গ্রুপের সদস্যরা। গত ২০ ডিসেম্বর যৌথ বাহিনী ইসমাইল হোসেন টেম্পুকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বুইস্যা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, চান্দগাঁও এবং পাঁচলাইশ এলাকায় অস্ত্র ব্যবসা, ইয়াবা ও মাদক কারবারসহ কিশোর গ্যাং দিয়ে চাঁদাবাজি করে সে। চাঁদাবাজিতে কেউ বাঁধা দিলে তাকে তুলে নিয়ে গিয়ে বহদ্দারহাট কাঁচাবাজার দিগন্ত খাজা টাওয়ার এলাকায় নিজস্ব আস্তানায় ‘টর্চার সেল’ নিয়ে নির্যাতন করে এবং সেখানে তার একটি গোপন নেটওয়ার্ক রয়েছে- যার মাধ্যমে সে আগেই আইনশৃংঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে যায়। বুইস্যার বিরুদ্ধে চাঁন্দগাও, পাঁচলাইশ এবং চকবাজার থানায় অস্ত্র, চাঁদাবাজি, নাশকতা এবং মাদক সংক্রান্তে ৪২টি মামলা রয়েছে।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...