বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম স্থগিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসি) বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের আইভ্যাক সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টারের সব কার্যক্রম স্থগিত থাকবে।

বিবৃতিতে আরও জানানো হয়, যেসব আবেদনকারীর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে।

পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে যথাসময়ে ঘোষণা দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেছিল দেশটির হাইকমিশন। তখন বার্তায় বলা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্বাভাবিক কার্যক্রম ফের শুরু করে ঢাকাস্থ ভারতীয় ভিসা সেন্টার।

এই বিভাগের সব খবর

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে পাঁচদিন ব্যাপি বইমেলার বুধবার দ্বিতীয় দিনে লেখক পাঠকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বিকেল গড়িয়ে...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী দিনগুলোতে দেশের...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর আইসিসি টেস্ট দলীয় র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ। আজ আন্তর্জাতিক...

সর্বশেষ

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ...

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১)...

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও...