বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের থানা থেকে লুট হওয়া পিস্তল লক্ষ্মীপুরে উদ্ধার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-পশ্চিম) অভিযানে নগরীর হালিশহর থানা থেকে লুণ্ঠিত একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন লক্ষ্মীপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সুমন হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ডিবি পশ্চিমের পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমান জানান, চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা থেকে লুণ্ঠিত অস্ত্রের মধ্য থেকে একটি বিদেশি পিস্তল একজনের কাছে থাকার গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ডিসেম্বর ঢাকার শেরে বাংলা নগর এলাকায় অভিযান চালানো হয়।

এসময় গ্রেফতার সুমন হোসেন জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তার কাছে লুটকৃত একটি সরকারি অস্ত্র (পিস্তল) ও একটি ম্যাগাজিন রয়েছে।

মোহাম্মদ মজিবুর রহমান জানান, ১৯ ডিসেম্বর সুমনকে সঙ্গে নিয়ে তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলায় গিয়ে বাড়িতে মাটির নিচ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি সচল প্লাস্টিকের বাটযুক্ত ৯ এমএম তরাশ বিদেশি পিস্তল এবং একটি ৯ এমএম তরাশ পিস্তলের খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা থেকে লুট করা হয়েছিল।

এই বিভাগের সব খবর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

সর্বশেষ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...