বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নির্মাণাধীন ভবনে প্রকাশ্যে গুলি করে চাঁদাদাবির ঘটনায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে নির্মাণাধীন বহুতল ভবনে চাঁদা দাবির ঘটনায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।

পুলিশ ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত সোয়া ১০টার দিকে নাজিরপাড়া রেললাইন সংলগ্ন এলাকা থেকে প্রধান অভিযুক্ত মো. দিদারকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।

জানা গেছে, মামলার বাদী আহাম্মদ ছফা (৪৫) গত পাঁচ বছর ধরে পাঁচলাইশ থানাধীন হামজারবাগের জিলানী লেইনে নুর মোহাম্মদ গংদের মালিকানাধীন নির্মাণাধীন ‘হোসাইন টাওয়ার’ ভবনের কেয়ারটেকার হিসেবে কর্মরত।

অভিযোগে বলা হয়, মো. দিদার (৩৬), ইউনুছ (৪২) ও সাজ্জাদ (৪০)সহ অজ্ঞাতনামা আরও ৫–৬ জন গত কয়েকদিন ধরে ভবনটিতে চাঁদা দাবি করে আসছিল। দাবি পূরণ না হলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৪ ডিসেম্বর বেলা ১১টার দিকে কেয়ারটেকারের অনুপস্থিতিতে অভিযুক্তরা ভবনের অষ্টম তলায় অনধিকার প্রবেশ করে। সেখানে তারা প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. ওমর ফারুক ইফাজসহ শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে আহত করে। একপর্যায়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

প্রাণভয়ে প্রজেক্ট ইঞ্জিনিয়ার তার কাছে থাকা শ্রমিকদের সাপ্তাহিক খোরাকির ৫০ হাজার টাকা এবং ব্যবহৃত একটি আইফোন ১০ এক্স সেট তুলে দেন। এরপরও অভিযুক্তরা দাবি পূরণ না হলে নির্মাণকাজ বন্ধ ও বড় ধরনের ক্ষতির হুমকি দেয়।

এ ঘটনায় বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে পাঁচলাইশ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে পুলিশ ১৮ ডিসেম্বর রাত সোয়া ১০টার দিকে নাজিরপাড়া রেললাইন সংলগ্ন এলাকা থেকে প্রধান অভিযুক্ত মো. দিদারকে গ্রেপ্তার করে।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মুরাদপুর এলাকায় একটি পরিত্যক্ত ভবন থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ ১২ রাউন্ড গুলি এবং ৯টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের সব খবর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

সর্বশেষ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...