বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে কক্সবাজার জেলা বিএনপির প্রস্তুতি সভা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে কক্সবাজার জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জেলা কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ২৫ ডিসেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে তাঁকে শুভেচ্ছা জানাতে ওইদিন সকাল ১০টার মধ্যে ঢাকার বিমানবন্দর ও পূর্বাচল এলাকায় স্বত:স্ফূর্তভাবে অবস্থান নিতে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের আহবান জানানো হয়েছে। একই সাথে সভায় শহিদ শরীফ ওসমান হাদির আত্মার মাগেফরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নূরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, সহ-সাংগঠনিক ও জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল মাবুদ, পৌর বিএনপির সদস্য সচিব আবুল কাশেম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক অধ্যাপক আজিজুর রহমান, জেলা যুবদলের সভাপতি এড. সৈয়দ আহমদ উজ্জল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড. মো. ইউনুছ, জেলা কৃষক দলের সভাপতি গিয়াস উদ্দীন আফসেল, সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, মৎস্যজীবি দলের আহবায়ক মোস্তফা কামাল ও জেলা ছাত্রদল নেতা ফাহিমুর রহমান ফাহিম প্রমুখ।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...